• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮
অ+
অ-
সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর

সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর পর্বতমালা ইন্টারলাকেনে শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রায় ৪ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইয়ুংফ্রাউ ম্যারাথন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ও উঁচুনিচু পথ বেয়ে বাংলাদেশের পতাকা হাতে ফিনিশিং লাইন শেষ করেছেন শিব শংকর। এটি তার ব্যক্তিগত ১৩০তম আন্তর্জাতিক ম্যারাথন।

বিজ্ঞাপন

জার্মানির প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ। যার উচ্চতা ৪ হাজার মিটারেরও বেশি। ম্যারাথনটি লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন প্রায় চার ঘণ্টা।

দৌড় শেষে শিব শংকর পাল বলেন, বিশ্বের সবচেয়ে অসাধারণ পর্বতমালার একটি এই ইয়ুংফ্রাউ পর্বত। এখানে লাল সবুজের পতাকা হাতে প্রতিবছরই দৌড়াই। ভীষণ ভালো লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই আনন্দ দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটদের দিতে চাই।

আরও পড়ুন

দেড় বছর ধরে চট্টগ্রাম বন্দরে আটকা কুয়েত প্রবাসীদের পণ্যসামগ্রী
৪৮তম প্রয়াণে টরন্টোতে কাজী নজরুল ইসলামকে স্মরণ
বাংলাদেশের বন্যার্তদের জন্য টরন্টোয় কনসার্ট ১৪ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরেন। শিব শংকরই একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক নানা ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সঙ্গে শেষ করেছেন।

এখন তার লক্ষ্য একটিই, দেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০ ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার