• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে বাংলাদেশি দুই শ্রমিক নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২
অ+
অ-
আমিরাতে বাংলাদেশি দুই শ্রমিক নিহত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে আবদুস সামাদ (৪৩) ও ফরিদ হোসেন ইমেল (৩১) নামে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় এক পাকিস্তানিও নিহত হয়েছেন। এসময় আরবের দুই নাগরিক আহত হন।

বিজ্ঞাপন

নিহত আবদুস সামাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। নিহত অন্যজন হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল। আবদুস সামাদের পরিবারে এক মেয়ে, এক ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন। অন্যদিকে ইমেলের পরিবারে অসুস্থ ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন।

জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শারজাহর কালবা শহরে ওই সরকারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ফুজাইরার আল হিল সানাইয়া এলাকায় থাকতেন। সামাদ ১৫ বছর ধরে এবং ইমেল ৫ বছর ধরে আমিরাতে থাকতেন।

আরও পড়ুন

আমিরাতে সাত বাংলাদেশি পিটিয়ে মারল আরেক বাংলাদেশিকে
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

বিজ্ঞাপন

তারা পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান। সামাদ ফুজাইরার আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কস এবং ইমেল আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন। তাদের মরদেহ বর্তমানে শারজাহর কালবা হাসপাতালের হিমঘরে রয়েছে।

স্থানীয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস ও শারজাহ পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুলিশ, সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু দুর্ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু ঘটে। বাকি তিনজনকে হাসপাতালে স্থানান্তর করা হলে রাতে তাদের মধ্যে এক পাকিস্তানি মারা যান। পুলিশ ঘটনা তদন্ত করছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবরমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার