• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৪
অ+
অ-
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে কনস্যুলেটের কনফারেন্স রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শ নিয়ে বক্তারা আলোচনা করেন। আলোচনায় আখেরি নবী ও রাসুল হজরত মুহাম্মদ (দ.) এর জন্ম ও ওফাতের দিন ১২ই রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

আরও পড়ুন

আমিরাত থেকে ফেরা প্রবাসীদের কর্মসংস্থান করে দিন
ইউনূস স্যার না থাকলে হয়তো আর দেশে আসা হতো না
আমিরাতে বাংলাদেশি দুই শ্রমিক নিহত

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শৈশব থেকেই তিনি তার সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, বিচক্ষণতা, দয়া-ক্ষমা-সহিষ্ণুতাসহ অনুপম চারিত্রিক গুণাবলীর জন্য আরব সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন। বিশ্ব জগতের রহমত হিসেবে মহান আল্লাহ তায়ালা রাসুল হজরত মুহাম্মদ (সা.) কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ কারণে তাকে ‘রহমাতুল্লিল আলামিন’ বলা হয়। সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, প্রিয়নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম সব মুসলিমের জন্য অনুকরণীয়। বিদায় হজের ভাষণে হজরত মুহাম্মদ (সা.) যে উপদেশ বাণী দিয়ে গেছেন তা মানবজাতির মুক্তিসনদ হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার