• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে বাংলাদেশিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পলাশ শীল, ওমান
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫
অ+
অ-
ওমানে বাংলাদেশিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ওমানে বাংলাদেশ সোশাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ওমান আল কুয়ের জাকের মল ফাহাম বল রুমে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি এম এন আমিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমানের প্রথম সচিব মোহাম্মদ আসাদুল হক। স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম (সিআইপি)।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেরী।

আরও পড়ুন

ওমানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
ওমানের বোশারে বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য প্লট বরাদ্দ
বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন : ওমানে ৪ প্রবাসীর জামিন

বিজ্ঞাপন

dhakapost

মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সিরাজুল হক সিআইপি, আব্দুল রহিম, আবুল বশর সরকার, মহসীন আলী সরকার, নাজিম উদ্দীন চৌধুরী, শাহজাহান, জসিম উদ্দিন, নুরুল আজিম মানিকসহ মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আজিমুল হক বাবুল (সিআইপি), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সৈয়দ মন্জুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, শাহাবুদ্দিন সিআইপি, আল বারাকা গ্রুপের চেয়ারম্যান  আবু ইউসুফ সিআইপিসহ কমিউনিটির মান্যগণ্য ব্যক্তিরা।

আরও উপস্থিত ছিলেন ক্লাবের চট্টগ্রাম উইংস, কুমিল্লা উইংস, নোয়াখালী উইংস, স্পোর্টস উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, উত্তরবঙ্গ উইং, হাটহাজারী সমিতি ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সোহার ইউনিটের সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন

মিলাদ কিরাআত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০