• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টে নতুন সুযোগ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২
অ+
অ-
আমিরাতে অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টে নতুন সুযোগ

চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসব্যাপী সাধারণ ক্ষমা নিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আমিরাত। জেল-জরিমানা ছাড়া এ সুযোগকে কাজে লাগিয়ে অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন। এ ক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকা জরুরি হওয়ায় অনেকেই ভুগছিলেন দুশ্চিন্তায়। এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এ নিয়মে পরিবর্তন এনেছে আমিরাত সরকার। এটি আমিরাত প্রবাসীদের জন্য আরও একটি সুসংবাদ।

বিজ্ঞাপন

সাধারণত আমিরাতে ভিসা নবায়ন বা নতুন ভিসার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বাধ্যতামূলক ছয় মাস থাকতে হয়। সম্প্রতি সাধারণ ক্ষমা চলাকালে এ নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের ছয় মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ এক মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সাধারণ ক্ষমা নিয়ে বৈধতা নিশ্চিত যেন আরও দ্রুত হয় সেজন্য আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী আমিরাত
আমিরাতে নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

এদিকে সাধারণ ক্ষমার আওতায় আসা প্রবাসীরা বৈধতা বা দেশে ফেরার সুযোগ পেলেও এখন পর্যন্ত নতুন ভিসার বিষয়ে কোনো তথ্য মেলেনি। তাই ভিসা ট্রান্সফার বা নতুন ভিসা পাওয়ার আশায় লেনদেনে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন ভিসা সংক্রান্ত এবং টাইপিং কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

আমিরাত সরকারের দেওয়া এ সুযোগ নিয়ে জেল-জরিমানা ছাড়া অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধ হতে বারবার অবহিত করা হচ্ছে বাংলাদেশের দুই হাইকমিশনের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, সাধারণ ক্ষমার মেয়াদকাল শেষ হলে অবৈধ প্রবাসীদের ব্যাপারে কঠোর হতে পারে আমিরাত সরকার।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার