• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ২১:২৮
অ+
অ-
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির বৈঠক

যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি জার্মানির পূর্ণ সমর্থন অব্যাহত রাখার বিষয়টি আরও একবার স্পষ্ট করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জার্মানির রাজধানী বার্লিনের পররাষ্ট্র দপ্তরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন সাউথ এশিয়ান ডিভিশনের ডেপুটি হেড ক্লডিয়া উইলকেনস।

এসময় তার সঙ্গে ছিলেন ইন্দো-প্যাসিফিক পলিসি, সাউথ এশিয়ার অফিস ডিরেক্টর আলটমাইয়ের মাইকিসহ দপ্তরের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা।

আরও পড়ুন

জার্মানিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন
বার্লিনে ৫০তম আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা হাতে ৪ ক্রীড়াবিদ
জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী।

এসময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে জার্মানির চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার