• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৬:৩৮
অ+
অ-
জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

নানা আয়োজনের মধ্য দিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইনে শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা। বিশ্বের অন্যতম বৃহৎ এ বইমেলার এবারের আসরের মূল প্রতিপাদ্য ‘ফ্রাঙ্কফুর্ট কলিং’। ৭৬তম এ আসরে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রও অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মেলায় বাংলাদেশের রাজনৈতিক পটভূমি, শিল্প সাহিত্য, গবেষণাসহ নানা পর্যায় ও বিষয়ের ওপর লিখিত বই বাংলাদেশের স্টলে স্থান করে নিয়েছে। বই নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহও বেশ।

dhakapost

মেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন বার্লিনে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, ঢাকা থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি, অনুবাদক লেখক ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। এসময় বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. গোলাম রাব্বিসহ দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা ওড়ালেন শিব শংকর পাল
জার্মানিতে আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপন
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির বৈঠক

বিজ্ঞাপন

এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে ইউরোপের আরেক দেশ ইতালি। তবে দেশটি থেকে সরকারের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সমালোচনায় মুখর থাকা লেখক ও সাহিত্যিকরা মেলায় অংশ নিতে না পারা নিয়ে ব্যাপক ধুম্রজালের সৃষ্টি হয়েছে। ইতালির উদারপন্থি কবি ও লেখকদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাদের রাজনীতির মাঠে পথের কাঁটা মনে করছেন।

dhakapost

এর আগে বুধবার মেলার উদ্বোধন করেন জার্মানির সংস্কৃতি প্রতিমন্ত্রী ক্লাউডিয়া রোথ। এবারের মেলায় বিশ্বের নানা দেশের হাজারো লেখক ও সাহিত্যিকদের পাশাপাশি ১০০টির বেশি দেশের চার হাজারেরও বেশি পরিবেশক, প্রদর্শক এবং মুদ্রক অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এ মেলায় থাকছে কয়েক লাখ দর্শনার্থী ও পাঠক, ক্রেতা ও বিক্রেতা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার