• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস
অবৈধভাবে কাজের অভিযোগ

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১৬:৪৮
অ+
অ-
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় অবৈধভাবে কাজের অভিযোগে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন। 

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ইউ-৮ এর একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ১৩৮ অভিবাসীকে আটক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অভিযানে প্রথমে ৪০ জন স্থানীয় নাগরিকসহ মোট ১৮২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেশটিতে কাজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৩৮ জনকে আটক করা হয়। 

আরও পড়ুন

বিমানবন্দর সড়কে কেন যানজট জানালো ট্রাফিক বিভাগ
জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১৬ জন নারী রয়েছেন এবং তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি), একই আইনের ১৫(১)(সি) ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াগ্রেফতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪