• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপে নতুন কর্মী নিয়োগের অনুরোধ ভারপ্রাপ্ত হাইকমিশনারের

মালদ্বীপ প্রতিনিধি 
২৪ অক্টোবর ২০২৪, ০৯:০৮
অ+
অ-
মালদ্বীপে নতুন কর্মী নিয়োগের অনুরোধ ভারপ্রাপ্ত হাইকমিশনারের

মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি ও টেকনোলজি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। গতকাল আব্দুল মজিদ ইব্রাহিমের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সোহেল পারভেজ।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ ও ওয়ার্ক পারমিট ইস্যু, মিসিং রিপোর্ট থাকা কর্মীদের সুযোগ প্রদান, বাংলাদেশ থেকে কর্মী আসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক করা, বৈধ ভিসার কেউ যাতে কোনো হয়রানি না হয় সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও আনডকুমেন্টেড প্রবাসীদের দ্রুত বৈধকরণের জন্য অনুরোধ জানানো হয়।  

আরও পড়ুন

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে দূতাবাসের কনস্যুলার সেবা
লন্ডনে বিবিসিখ্যাত ৫ প্রয়াত সাংবাদিককে স্মরণ
ফ্রাঙ্কফুর্টে বৃহত্তম বইমেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি

মন্ত্রী উল্লেখ করেন বৈধকরণ কার্যক্রম চালু রয়েছে এবং যথানিয়মে সে সুযোগ অনিবন্ধিত বাংলাদেশি প্রবাসীদের গ্রহণের জন্য তিনি আহ্বান জানান। যদি কোনো কোম্পানির অবহেলার কারণে কর্মী কর্মস্থল পরিত্যাগ করে তবে লেবার রিলেশন অথরিটিতে অভিযোগ দায়ের করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। 

বিজ্ঞাপন

তিনি মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন।  এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। 

এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার