• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে দূতাবাসের কনস্যুলার সেবা

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২১:৪০
অ+
অ-
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে দূতাবাসের কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাবাহ্ রাজ্যের কোতা কিনাবালু শহরের ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্-এ দুই দিনব্যাপী (১৯ ও ২০ অক্টোবর) মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে সাবাহ্ রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও গণশুনানিসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।

মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্য প্রতিনিধিরা। এতে অংশ নেন বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ভাগ্য খুলছে বাংলাদেশিদের, ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত, হাইকমিশনের শোক

বিজ্ঞাপন

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা প্রদানকালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্-এর শিক্ষকসহ সবাইকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।

এছাড়াও সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় সাবাহ্-তে বসবাসরত বাংলাদেশি সেবাপ্রার্থী এবং কমিউনিটি সদস্যদের।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০