• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পলাশ শীল, ওমান থেকে
৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৫
অ+
অ-
ওমানে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতি বছরের মতো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাজধানী মাস্কাটে মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম।

বিজ্ঞাপন

দেশের বাইরে সবচেয়ে বড় এ টুর্নামেন্টে চলতি বছর ১৬টি টিম অংশ নিয়েছে। টান টান উত্তেজনা, উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী খেলায় দুই দলের ফলাফল হামেরিয়া একাদশ এক ও ওয়াদি কবির এফসি এক। সেকেন্ড ফিল্ড বারকা এফসি তিন ও আল খুওয়াইর এফএফসি শূন্য।

ক্লাবের ভারপ্রাপ্ত সহ সভাপতি রেজাউল করিম সিআইপি সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।

উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আজিমুল হক বাবুল সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,  সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত, জসিম, কোষাধক্ষ্য মুক্তার, মানিক।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস যথাক্রমে নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং চট্টগ্রাম উইংস, প্রস্তাবিত ঢাকা উইংস, নর্থবেঙ্গল উইংস স্পোর্টস উইংস ও যুব উইংস ও মিডিয়া কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা