• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে কমবে ভিসা খরচ

সাদেক রিপন, কুয়েত
৬ নভেম্বর ২০২৪, ০৯:০৯
অ+
অ-
কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে কমবে ভিসা খরচ

কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে ভিসার খরচ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মঙ্গলবার কুয়েতে বাংলাদেশি জাতীয় মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এই কথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ভালো বেতনে দক্ষ শ্রমিকরা আসতে কম খরচ হয়। কিন্তু স্বল্প আয়ের শ্রমিকদের ক্ষেত্রে ভিসার দাম ৭ লাখ ৮ লাখ টাকা নেওয়া হয়। দালালরা নিজেরা পছন্দমতো লোক সিলেক্ট করতে পারে তাই নিজের ইচ্ছেমতো দামে ভিসা বিক্রি করে থাকে। এ জন্য আমরা চাইছি অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর মত ডাটাবেজ তৈরি করতে। 

বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে লামানার বাতিলের বিষয়ে ও আলোচনা হয় এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে। স্থানীয় কানুন মেনে চলতে হবে। 

আরও পড়ুন

রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থা অপব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে
কুয়েতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর হচ্ছে ট্রাফিক আইন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায় প্রতিনিধি দলে সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি তারাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। 

৪ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতে আসেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। বৈঠক শেষে ৬ নভেম্বর দেশে ফিরবেন পররাষ্ট্র উপদেষ্টা। 

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সময় উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কাউন্সিলর ও দূতালায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। 

বিজ্ঞাপন

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার