• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মালদ্বীপ প্রতিনিধি 
৮ নভেম্বর ২০২৪, ২২:১২
অ+
অ-
মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মালদ্বীপে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ প্রবাসী চিকিৎসক মুক্তার আলী লস্কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ৭ নভেম্বরে সিপাহি-জনতার অভ্যুত্থানের পরে জিয়াউর রহমানের গণতান্ত্রিক দেশ শাসনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা। তারা বলেন, জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। এরা একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

আরও পড়ুন

মালদ্বীপ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশিরা
মালদ্বীপে প্রবাসীদের সম্মানে ধিরাগু সাংস্কৃতিক সন্ধ্যা
মালদ্বীপে প্রবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশনে ৪২৭ অভিযোগ

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, শাহ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, কামাল হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, কোষাধ্যক্ষ আবদুল্লা কাদের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. মাহাফুজ, মহিউদ্দিন, সচিব নুর নবী মানিক, ব্যবসায়ী আবদুল কাদের শিকদারসহ মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

প্রধান অতিথি ডা. মুক্তার আলী লস্কর বলেন, অন্য দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় এলেও ফ্যাসিস্ট দলের কোনো স্থান হবে না বাংলাদেশে। দেশকে রক্ষা করার জন্য দেশ প্রেমিক ছাত্র-জনতা এবং বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার