• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নজমুল হক, প্যারিস, ফ্রান্স
২৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৩
অ+
অ-
ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্যারিস-১৬ মেরির সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।

আরও পড়ুন

আমিরাতে চারদিনের ছুটি ঘোষণা
মালয়েশিয়ায় ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সভা

dhakapost

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার ও ফ্রান্স-বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুন স্বপ্ন দেখছে। সুন্দর দেশ গঠনে সবার সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ফ্রান্সের ৫৭ দেশের প্রতিরক্ষার বিষয়ক বিভিন্ন সেক্টরের সিনিয়র অফিসারসহ ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার