• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

টানা পাঁচবারের বিশ্বসেরা পর্যটনের দেশ মালদ্বীপ 

মালদ্বীপ প্রতিনিধি 
২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৯
অ+
অ-
টানা পাঁচবারের বিশ্বসেরা পর্যটনের দেশ মালদ্বীপ 

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের (ডব্লিউটিএ) টানা পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পর্তুগালের মেরিডায় আয়োজিত ৩১তম ডব্লিউটিএ’র গ্র্যান্ড ফিনালে মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল পর্যটনের ‘অস্কার’ খ্যাত এই পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, পর্যটকদের কাছে ভূস্বর্গ নামে পরিচিত মালদ্বীপ। দেশটির পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল বিশ্বসেরা এই পুরস্কারটি গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) এক পোস্টে  জানান, এই অর্জন মালদ্বীপের পর্যটন শিল্পের প্রত্যেকের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। এই সাফল্যগুলো মালদ্বীপের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। প্রতিটি স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার ফল। যেমন, হোটেল মালিক এবং ড্রাইভ অপারেটর থেকে শুরু করে এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, আতিথেয়তা কর্মী, ট্যুর গাইড এবং স্থানীয় সম্প্রদায়গুলো।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ডব্লিউটিএ হলো বিশ্বব্যাপী ভ্রমণ ও পর্যটন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার, যা বিশ্বব্যাপী পর্যটন শিল্পের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত।

আরও পড়ুন

মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
মালদ্বীপ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশিরা

বিজ্ঞাপন

এ ছাড়া চলতি বছরের শুরুতে মালদ্বীপ বিশ্বভ্রমণ পুরস্কারের ইন্ডিয়ান ওশান ক্যাটাগরিতেও উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) চলাকালীন ওই অনুষ্ঠানে মালদ্বীপ ভারত মহাসাগরীয় বিভাগে লিডিং ডেস্টিনেশন, লিডিং হানিমুন ডেস্টিনেশন, লিডিং গ্রিন ডেস্টিনেশন এবং লিডিং ডাইভ ডেস্টিনেশন অ্যাওয়ার্ড জিতেছে।

ভ্রমণপিপাসুরা যারা সমুদ্র পছন্দ করেন, নির্জনতায় হারিয়ে যেতে চান, সমুদ্রের অবগাহনে নিজেকে ম্লান করাতে চান, প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য মালদ্বীপই আকর্ষণীয় গন্তব্যের প্রিয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

এমজেইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক