• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

সস্ত্রীক লন্ডনে মির্জা ফখরুল

শাহেদ শফিক, লন্ডন থেকে
১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮
অ+
অ-
সস্ত্রীক লন্ডনে মির্জা ফখরুল

যুক্তরাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর লন্ডনে পৌঁছেছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। 

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাকে যুক্তরাজ্য বিএন‌পি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সংগঠনের বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপ‌স্থিত ছিলেন। 

আরও পড়ুন

তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি : মির্জা ফখরুল
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, মহাস‌চিবের স্ত্রী রাহাত আরা বেগমের চি‌কিৎসার জন্য মহাস‌চিব লন্ডনে এসেছেন। তা ছাড়া সফরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হবে। 

মহাস‌চিবের সম্মানে আগামী তিন ডিসেম্বর লন্ডনের রয়েল রিজে‌ন্সি হলে‌ এক‌টি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএন‌পি। তার আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করার কথা রয়েছে।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুলরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান