বিজ্ঞাপন

মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

অ+
অ-
মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ সৌজন্য সাক্ষাৎ হয়।

বিজ্ঞাপন

এসময় মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ও কোনো হয়রানি না করার এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও ইমিগ্রেশনের চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, ভিসায় পাসপোর্টের তথ্য অনুযায়ী সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা, ডিটেনশন সেন্টারের সুযোগ-সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

ইমিগ্রেশনের পক্ষ থেকে সব প্রবাসী কর্মীকে আইন মেনে চলার এবং কোনো প্রকার ব্যবসার সঙ্গে যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এসময় ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আসফান, চিফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।