• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

যুদ্ধবিধ্বস্ত লেবাননে ত্রাণ পাঠাল কুয়েতের বাংলাদেশ দূতাবাস

সাদেক রিপন,কুয়েত প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮
অ+
অ-
যুদ্ধবিধ্বস্ত লেবাননে ত্রাণ পাঠাল কুয়েতের বাংলাদেশ দূতাবাস

যুদ্ধবিধ্বস্ত লেবাননের জনগণ এবং কুয়েতের সরকারের স্লোগান ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়-এর সঙ্গে সংহতি জানিয়ে লেবাননে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার, ওষুধ, শিশুখাদ্য, বেবি ডায়াপার, নারীদের স্যানিটারি ন্যাপকিন প্রভৃতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার  কুয়েতে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কুয়েতে নিযুক্ত লেবাননের  রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছেন।

ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে  বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কুয়েতের লেবাননের রাষ্ট্রদূত।

লেবাননে ত্রাণ পাঠানোর জন্য গত ৫ ডিসেম্বর কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস।  

বিজ্ঞাপন

দূতাবাসের আহ্বানে ব্যাপকভাবে সাড়া দেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বদৌলতেই লেবাননে ত্রাণ পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

ত্রান কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী, প্রবাসী বাংলাদেশীদের সংগঠন এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টকে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো।

সাদেক রিপন/এসএমডব্লিউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক