• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বদলে গেল ইউরোপের শেনজেন মানচিত্র 

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি
২ জানুয়ারি ২০২৫, ১১:০৫
অ+
অ-
বদলে গেল ইউরোপের শেনজেন মানচিত্র 

ইউরোপিয়ান ইউনিয়নের দুইটি সদস্য রাষ্ট্র রোমানিয়া এবং বুলগেরিয়া গতকাল পয়লা জানুয়ারি ২০২৫ থেকে শেনজেন এর পূর্ণ সদস্য হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে। ফলে বদলে গেল ইউরোপের শেনজেন এরিয়ার মানচিত্র অর্থাৎ ইতঃপূর্বের ২৭ টি শেনজেন রাষ্ট্র থেকে এখন বেড়ে দাঁড়ালো ২৯ টি রাষ্ট্রে।

বিজ্ঞাপন

শেনজেন হচ্ছে ইউরোপের এমন একটি জোন যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ওই দেশের নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। তাছাড়া বিশ্বের অন্য দেশের নাগরিকরা একটি মাত্র ভিসার (শেনজেন) মাধ্যমে বর্তমান ২৯টি দেশ ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ উক্ত দেশগুলোর মধ্যে সীমানা পাড়ি দিতে কোনো ধরনের বর্ডার চেকিংয়ের মুখোমুখি হতে হবে না। 

বুলগেরিয়া এবং রোমানিয়াকে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে এই শেনজেন অঞ্চলে প্রবেশ করার জন্য। যদিও এই দেশ দুটি ২০০৭ সালেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে যুক্ত রয়েছে। অঞ্চলে প্রবেশের জন্য দেশগুলোকে অনেকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়েছে।

আরও পড়ুন

নববর্ষে ছয়টি গিনেস রেকর্ড ভাঙবে আবুধাবি
আমিরাতে আজ শুরু রজব মাস, শবে মেরাজ ২৬ জানুয়ারি
কর্মী সংকটে গ্রিস, বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা বেকায়দায়

বিজ্ঞাপন

শেনজেন অঞ্চলে প্রবেশের মাধ্যমে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধাগুলোর মধ্যে দেশগুলোতে পর্যটনের অনেক বেশি প্রসার ঘটবে তাছাড়া অবাধ বাণিজ্য এবং ভ্রমণের সুবিধা এই দুটি দেশের নাগরিকদের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এ দুইটি দেশের শেনজেন অন্তর্ভুক্তি শুধু যে তাদের উন্নয়নে তা নয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন জানিয়েছেন, বুলগেরিয়া এবং রোমানিয়ার অন্তর্ভুক্তি এ অঞ্চলের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করবে এবং ইউরোপিয়ান ঐক্য বৃদ্ধি করবে। 

তবে অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগ রাষ্ট্র ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও বেশ কিছু সদস্য রাষ্ট্র এই অঞ্চলে অভিবাসন সমস্যা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মনোভাব প্রকাশ করেছেন। তবে নতুন দুটি দেশের রাষ্ট্রপ্রধান নাগরিকরা এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

১৯৮৫ সালে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ নিয়ে এই সেনজেন অঞ্চল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রোমানিয়া এবং বুলগেরিয়া ছাড়াও পূর্ব অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড এই ভিসা মুক্ত অঞ্চলে যোগদান করে।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০