• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আবারও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ২০:১৫
অ+
অ-
আবারও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম

প্রায় ২১ বছর পর আবারও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবিদা ইসলাম। বর্তমান সরকারের রদবদলের অংশ হিসেবে তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

মেক্সিকো সিটি থেকে লন্ডনে পৌঁছে তিনি নতুন কর্মস্থল লন্ডন মিশনে আসলে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন

ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌদি রাষ্ট্রদূত
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

বিজ্ঞাপন

পেশাদার কুটনৈতিক আবিদা ইসলাম লন্ডনে যোগদানের আগে ইউনাইটেড মেক্সিকান স্টেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদে তিনি ২০২১ সালের ২৯ আগস্ট থেকে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ফাস্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার প্রায় দুই দশক পর হাইকমিশনার হিসেবে লন্ডনে যোগ দিলেন।

মেক্সিকোতে নিযুক্ত হওয়ার আগে আবিদা ইসলাম ডিসেম্বর ২০১৭ থেকে কোরিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৯৫ সালের নভেম্বরে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন।

কর্মজীবনে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। এছাড়াও  আন্তর্জাতিক সংস্থা, দূরপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, আমেরিকা-প্রশান্ত মহাসাগরীয় ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং প্রশাসনসহ ঢাকার পররাষ্ট্র বিষয়ক বিদেশি অ্যাসাইনমেন্ট তাকে লন্ডনে (২০০১-২০০৪), কলম্বো (২০০৪-২০০৬) এবং ব্রাসেলস (২০০৯-২০১২) কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ যে, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের প্রথম মহিলা ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন (২০১২-২০১৪)। আবিদা ইসলাম বিভিন্ন বিষয়ে অসংখ্য আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

মহাপরিচালক হিসেবে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা (২০১৪-২০১৫) এবং আমেরিকা’স উইং (২০১৫-২০১৭) তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (সমাজবিজ্ঞান) স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার পুত্র  আরশাদ আহমেদ এবং কন্যা আয়শা আহমেদ।

কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন বিষয়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে— ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিক সরকারের কাছ থেকে রিও ব্রাঙ্কোর আদেশ (ফেব্রুয়ারি ২০১৮), এনডিএন নিউজ এবং সিউল সিটি ম্যাগাজিন, রিপাবলিক অব কোরিয়া (অক্টোবর ২০১৮) থেকে গর্বিত রাষ্ট্রদূত পুরস্কার, ২০১৮ কোরিয়া আমদানিকারক সমিতি থেকে প্রশংসার ফলক, (ডিসেম্বর ২০১৮) কোরিয়া অ্যাম্বাসেডর কালচার ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, এনডিএন নিউজ এবং সিউল সিটি ম্যাগাজিন, রিপাবলিক অব কোরিয়া (সেপ্টেম্বর ২০২০) থেকে ২০২০ ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাষ্ট্রদূতলন্ডনযুক্তরাজ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী