• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭
অ+
অ-
স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রোববার (২৬ জানুয়ারি) শহরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ উৎসবটি ছিল বাংলাদেশি সংস্কৃতির এক অপূর্ব উপস্থাপনা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং পরিবেশন করা হয়। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, নারকেল পুলি– এমন নানা রকমের পিঠা ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল জমজমাট। স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় আধুনিক, লোকসংগীত এবং নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এসময় মঞ্চ মাতিয়ে রাখেন ইংল্যান্ড থেকে আগত সংগীতশিল্পী সাজ্জাদ নূর এবং কানাডা থেকে আগত আশরাফুল পাভেল।

আরও পড়ুন

নো ভিসা ফি বৃদ্ধি, লন্ডনে প্রবাসীদের প্রতিবাদ
গ্রিসে বাংলাদেশ দূতাবাসে তারুণ্যের উৎসব উদযাপন
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

dhakapost

আয়োজক সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সিনিয়র সভাপতি খাদিজা আক্তার মনিকা, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগারের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের অন্য নেতাদের মধ্যে সহযোগিতায় ছিলেন উপদেষ্টা নাজমা জামাল, জান্নাতুল ফেরদৌস নুপুর, জেমি আহমেদ, লাবিবা আক্তার, হীরা জামান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউসসহ কমিউনিটির সাংবাদিক, ব্যবসায়িক, সামাজিক এবং রাজনৈতিক নেতারা।

আয়োজক কমিটির সভাপতি শিউলি আক্তার বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে থেকেও আমাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে জানানো।

বিজ্ঞাপন

দর্শনার্থী মোস্তাক আলী জানান, দেশের পরিবেশ ও সংস্কৃতি থেকে দূরে থাকলেও এ ধরনের উৎসব আমাদের বাংলাদেশের আবহ ও স্বাদ এনে দেয়। এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। এটা কেবল একটি আয়োজন নয়, বরং প্রবাসীদের মিলনমেলার এক গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা আগতদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামী বছর পিঠা উৎসব আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনার কথা জানান।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

Google News
আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০