• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় প্রবাসীদের ক্ষোভ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪
অ+
অ-
মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় প্রবাসীদের ক্ষোভ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে সাধারণ প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মতবিনিময় সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। এছাড়া কনস্যুলেটের সেবা সহজিকরণ, মিশনের মাধ্যমেই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চান আমিরাত প্রবাসীরা। কনস্যুলেট কর্মকর্তাদের কাছ থেকে সেবাগ্রহীতারা সম্মানপূর্বক আচরণ প্রত্যাশাও করেন।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) আমিরাতের বাংলাদেশ সমিতি শারজার হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ কনস্যুলেট। মতবিনিময় সভায় প্রবাসীদের কাছে থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

আরও পড়ুন

আমিরাত ব্যবসার জন্য নিরাপদ দেশ
বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে সভা

বিভিন্ন দাবি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসীদের সমস্যার সমাধান ও কনস্যুলার সেবাসমূহ আরও সহজিকরণ করার উদ্যোগ গ্রহণের ব্যাপারে জানিয়েছেন। কনস্যুলেটে সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদাচরণের শিকার হওয়ার এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন রাশেদুজ্জামান। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান তিনি। পাশাপাশি প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান করেন৷ সাধারণ প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়ের ব্যাপারে আগ্রহী হওয়ারও পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক। লেবার কাউন্সেলর আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রথম সচিব শাহনাজ পারভীন, প্রেস উইং আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আরিফ, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ, এনাম চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

মতবিনিময় সভায় অংশ নেন শারজাহের বিভিন্ন কোম্পানিতে কর্মরত দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবরদুবাই শহরসৌদি আরব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার