• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯
অ+
অ-
লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চারজন সাবেক সংসদ সদস্য-মন্ত্রী।

বিজ্ঞাপন

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল।

জানা যায়, লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ হয়েছে।

dhakapost

আরও পড়ুন

ঢাকায় আটক ইটনা উপজেলা আ.লীগ নেতা রাজিব
সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতিসহ ১১৬ জনের বিরুদ্ধে মামলা
‌‘ফারুখ খানে’র আইডি থেকে পোস্ট : তদন্তের অনুরোধ কারা অধিদপ্তরের

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

dhakapost

এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লন্ডনযুক্তরাজ্যআওয়ামী লীগপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নারী ও স্বাধীনতা দিবসের আলোচনা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নারী ও স্বাধীনতা দিবসের আলোচনা

হরমুজ প্রণালি হামলায় ডুবলো আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ

হরমুজ প্রণালি হামলায় ডুবলো আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ