• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বাংলাদেশ স্কুল, সাহামে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫

পলাশ শীল, ওমান
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬
অ+
অ-
বাংলাদেশ স্কুল, সাহামে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫

ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এবং বাংলাদেশ স্কুল, সাহামের যৌথ আয়োজনে এ বর্ণাঢ্য উৎসব হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের এইচ ও সি থোয়াইং এ এবং বাংলাদেশ স্কুল সাহামের চেয়ারম্যান কাজী এমদাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীরা ও প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল
ওমানে প্রবাসী বাংলাদেশিদের গেট টুগেদার
ওমান থেকে দেশে পাঠানো হলো প্রবাসী নুরুল হককে

উৎসবে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা ও বিভিন্ন আকর্ষণীয় আয়োজন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০