• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩
অ+
অ-
দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুবাই ও উত্তম আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে কনস্যুলেট কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম প্রথম সচিব শাহানাজ পারভিন। পরে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এসময় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এবারের ভাষা দিবসের ভিন্নরকম অনুভূতি রয়েছে। আমরা ৫২-এ বৈষম্যবিরোধী আন্দোলন করে আমরা বুকের তাজা রক্ত ঢেলে অধিকার আদায় করেছি। একইভাবে ২৪-এ ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। দেশের সব ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে একুশের প্রথম প্রহরে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র শ্রদ্ধা
আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট বন্ধ শুক্রবার
দুবাইয়ে শুরু হলো গালফ ফুড মেলা, রয়েছে বাংলাদেশি ৪১ প্রতিষ্ঠান

তিনি বলেন, বাংলাদেশ অধিকারের জন্য লড়তে জানে। আমাদের লড়াইয়ের ইতিহাস রয়েছে। ৫২, ৭১ সর্বশেষ ২৪-এ লড়াইয়ের মাধ্যমেই বিজয় অর্জন করেছি।

দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, ব্যবসায়ী ইয়াকুব সৈনিক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে সকালে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কনস্যুলেটের কর্মকর্তারা। এসময় ভাষা শহীদদের প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেন আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবরএকুশে ফেব্রুয়ারি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম