• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আনন্দঘন পরিবেশে স্পেনে ঈদুল ফিতর উদযাপিত

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ২২:৪১
অ+
অ-
আনন্দঘন পরিবেশে স্পেনে ঈদুল ফিতর উদযাপিত

আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্য দেশের মতো স্পেনেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রোববার স্পেনে বসবাসরত প্রবাসী মুসলিম বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

বিজ্ঞাপন

রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায়, একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করেন। ঈদের দিন রোববার ছুটির দিনে হওয়ায় স্পেনে স্কুল কলেজ বন্ধ ছিল। তাই শিশু-কিশোরদের মধ্যেও ছিল বাড়তি ঈদ আনন্দ।

স্পেনের সবচেয়ে বৃহৎ মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ (‘এমে তেরেন্তা’) মসজিদে দেশটির বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়। বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের খোলা ময়দানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির আয়োজনে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত জামাত দুটিতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্য দেশের অভিবাসী মুসলমানরাও অংশগ্রহণ করেন।

dhakapost

বার্সেলোনা

বিজ্ঞাপন

পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি পরিচালনাধীন মসজিদগুলোতেও ঈদুল ফিতরের নামাজের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। স্থানীয় শাহ জালাল জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে মসজিদের ভেতরে সকাল ৮টা, ৯টা ৩০ মিনিট ও ১০টা ৩০ মিনিটে এবং কাম্পো রিকার্ট মাঠে ঈদের মোট চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৮টা ও ৯টা ২০ মিনিটে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। দারুল আমাল জামে মসজিদে সকাল ৮টা, ৮টা ৩০, ৮টা ৫০ ও ৯টা ১০ মিনিটে মোট চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ৮টা ও ১০টায় মসজিদে এবং প্লাসা টেরেন্সি মইজ খোলা ময়দানে সকাল ৮টা ৩০ ও ৯টা ১৫ মিনিটে মোট চারটি ঈদের জামাত, নুমান বিন সাবিত জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ৯টা ৪৫ মিনিটে তিনটি এবং প্লাসা জোসেফ মারিয়া খোলা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতগুলোতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন।

টেনেরিফ

বিজ্ঞাপন

কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফেও ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবায় বিশ্বের সব নির্যাতিত মুসলমানের জন্য শান্তি কামনা করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবরঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা