• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, ১০:১২
অ+
অ-
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোরে তানজুং মালিম থেকে লেম্বা বেরিংগিনগামী কেএম৪০৩ দক্ষিণমুখী এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় ওই বাংলাদেশি নিহত হন। এ দুর্ঘটনায় স্থানীয় চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (অপারেশনস) আহমেদ মুখলিস মোখতার দুপুর ১.২৭ মিনিটে জরুরি কল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরের দিকে ঘটা এ দুর্ঘটনায় একটি ট্রেলার ট্রাক, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

এক বিবৃতিতে আহমেদ মুখলিস মোখতার বলেন, ‘এ ঘটনায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়, যিনি তিন টনের লরিটির সহকারী চালক ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

আরও পড়ুন

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে আগুন, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫
ট্যুরিস্ট সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৫১ বাংলাদেশি আটক
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

বিজ্ঞাপন

তিনি জানান, ১৮ থেকে ৫২ বছর বয়সী আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সুঙ্গাই বুলোহ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ কর্মকর্তা উল্লেখ করেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে।

এদিকে, হুলু সেলাঙ্গরের ডেপুটি পুলিশ প্রধান ডিএসপি মোহাম্মদ আসরি মোহাম্মদ ইউনূস জানান, নিহত বাংলাদেশি মিতসুবিশি ফুসো লরি চালাচ্ছিলেন। তিনি স্লিম রিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটে মারা গেছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি বলেন, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, টয়োটা রাশের সঙ্গে ভুট্টা বোঝাই মিতসুবিশি ফুসো লরির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়, যেখানে এটির একটি স্ক্যানিয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

টয়োটা রাশের ১৮ বছর বয়সী চালককেও চিকিৎসার জন্য স্লিম রিভার হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে টয়োটা রাশের ৫২ বছর বয়সী যাত্রী, স্ক্যানিয়া লরির ২৬ বছর বয়সী চালক এবং আরও দুইজন সামান্য আহত হয়েছেন।

মোহাম্মদ আসরি বলেন, ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে তদন্ত অব্যাহত রয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০