• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

অ্যালামনাইদের সম্মাননা দিলো ঢাবি ক্লাব ইউকে

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য
১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩০
অ+
অ-
অ্যালামনাইদের সম্মাননা দিলো ঢাবি ক্লাব ইউকে

সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপন করল যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লন্ডনের বার্কিং টাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন- বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী।

মেয়র পার্লারে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ক্লাবের প্রতিষ্ঠাকালীন অ্যালামনাইদের ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় ও থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান,  ‌ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমীরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু, জাহানারা পলি, ফাতেহা পলি ও হিমিকা ইমাম।

বিজ্ঞাপন

শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা।

আলোচনাকালে বক্তারা যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যের অ্যালামনাইদের উদ্যেগেই টাইমস হায়ার এডুকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে তালিকাভুক্তি সহজ হয়।

যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব অ্যালামনাই শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে র্যাংকি ও শিক্ষার মান বাড়াতে প্রস্তাবনা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রস্তাবনা বিবেচনায় নিয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও অক্সফোর্ড, কেইমব্রিজ ও ইউসিএল এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মূল্যায়ন পদ্ধতি চালুর ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজন করেছিলো গ্লোবাল এডুকেশন সেমিনার।

বিগত দিনগুলোতে ক্লাবে এই কর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্বল করেছেন সেইসব অ্যালামনাইদের মধ্যে ৩০ জনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনাই ব্যারিস্টার আনিস রহমান ওবিইকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে এএইচজেড অ্যাসোসিয়েটসের গোলাম মর্তুজা, সামিস স্টুডিও এবং স্টোনব্রীজ লিগ্যাল সলিউশন্সের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে সম্মনানা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্য নীলা নিকির লেখা ১০টি কবিতার বই প্রকাশের জন্য তাকে বিশেষ সম্মানানা জানানো হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম। সবশেষে সকল অ্যালামনাইদের নিয়ে বর্ষপূর্তির কেইক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈদ কাদরী।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাজ্যআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বৈরুতের দাহিয়া থেকে বাংলা‌দে‌শি‌দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ

বৈরুতের দাহিয়া থেকে বাংলা‌দে‌শি‌দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য