• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০৯:২৯
অ+
অ-
এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

ইতোমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। তারা সেখানে নানা অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশও নিচ্ছেন।

এবার বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে ২০ এপ্রিল সন্ধ‍্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিব।

আরও পড়ুন

লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে
লন্ডনে দেখা মিলল সাবেক ৪ মন্ত্রীর

বিজ্ঞাপন

জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী-এমপিরা বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন।

এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি-মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ও হোটেল-রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লন্ডনআওয়ামী লীগযুক্তরাজ্যহাছান মাহমুদপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ