• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৫, ১৬:২৫
অ+
অ-
বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মানামার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বাহরাইন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, এই সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন

বাহরাই‌নের তিন মন্ত্রীর স‌ঙ্গে আসিফ নজরুলের বৈঠক
বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
বাহরাইনে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উদযাপিত

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতার এ ধারাবাহিকতা ভবিষ্যতে আরও প্রসারিত হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বৈঠকে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এনআই/এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাহরাইনপ্রবাসীদের খবরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের