• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

কুয়েত প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১৯:১২
অ+
অ-
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথ ও ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন পবিত্র ঈদুল ফিতরে দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার প্রবাসী।

বিজ্ঞাপন

সংকট ও অনিশ্চয়তা নিরাপত্তা বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ বিমান চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করে। এর ফলে দুই-তিন মাস আগে ঈদের টিকিট কেটে রাখা প্রবাসীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা রমজান ও ঈদের ছুটিতে পরিবার-পরিজনেরসঙ্গে সময় কাটাতে দেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তাদের ঈদযাত্রা এখন অনিশ্চিত।

প্রবাসীদের কয়েকজন জানিয়েছেন, ভিসার মেয়াদ ও আটকা পড়া পর্যটক অনেক প্রবাসী ভিজিট ভিসায় কুয়েতে পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে এসেছিলেন। তাদের ফেরার সময় হলেও ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশ ছাড়তে পারছেন না। তবে মানবিক দিক বিবেচনা করে কুয়েত সরকার আটকে পড়া পর্যটকদের ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

বিজ্ঞাপন

ফ্লাইট বাতিল হওয়া এবং আগামী দিনের ফ্লাইটের যাত্রীরা তথ্যের আশায় প্রতিনিয়ত ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন। ফ্লাইট চালুর সঠিক তারিখ জানা না থাকায় অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ফ্লাইট চালুর আশ্বাস দেওয়া হচ্ছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তারা পূর্ণ উদ্যমে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। এদিকে কিছু এয়ারলাইন্স যাত্রী ও ট্রাভেল এজেন্সিগুলোকে বার্তা পাঠিয়েছে, কোনো অতিরিক্ত ফি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় তারিখ নিশ্চিত করে আগের টিকিটেই ভ্রমণ করা যাবে। আবার কোনো যাত্রী যদি ওই টিকেটে ভ্রমণ করতে না চান, তবে এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগও থাকছে।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতআমি প্রবাসীপ্রবাসীদের খবরইরানের খবরইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত