• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের উদ্যোগ অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
অ+
অ-
জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের উদ্যোগ অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত প্রচেষ্টা অভিবাসন ও অভিবাসী কল্যাণে এ অঞ্চলে শান্তি, মানবিক সুরক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করে ঢাকা-ইউএনআরসি।

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) মালদ্বীপে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (ইউএনআরসি) হাও ঝাং বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘ, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা জোরদার এবং বিশেষ করে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন
আমিরাতে মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স
কুয়েতে প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান

বিজ্ঞাপন

হাও ঝাং মালদ্বীপে জাতিসংঘের অগ্রাধিকারমূলক কর্মক্ষেত্র ও কৌশলগত উদ্যোগ তুলে ধরে জানান, দেশে সবচেয়ে বড় বিদেশি শ্রমশক্তি হিসেবে বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অঙ্গীকার।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম অভিবাসী অধিকার ও স্বাস্থ্যসেবায় জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের বাংলাদেশে ইন্টার্নশিপ সুবিধা ও জনস্বাস্থ্য, শ্রম অধিকার ও মানবসম্পদ উন্নয়নে চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

এসময় তিনি জাতিসংঘ সংস্থা, মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ত্রিপাক্ষিক সেমিনার ও কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যা ইউএনআরসি স্বাগত জানান। বৈঠকে দুই পক্ষই নিরাপদ অভিবাসন ও কার্যকর মনিটরিংয়ে আইওএম বাংলাদেশ ও আইওএম মালদ্বীপের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২