বিজ্ঞাপন

‘আমিরাতে বাংলাদেশি চিকিৎসকদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে’

অ+
অ-
‘আমিরাতে বাংলাদেশি চিকিৎসকদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে’

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি চিকিৎসকদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে ২৬৩ জন বাংলাদেশি ডাক্তার ও ২৫ জন ফার্মাসিস্ট এখানে কর্মরত। দক্ষ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের জন্য দেশটির স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত তৈরি করেছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী চিকিৎসকদের পেশাগত প্রতিবন্ধকতা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন– দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানো, শ্রম কাউন্সিলর মোঃ উল্লাহ খান, এশিয়ান হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ড. সালাউদ্দিন আলী।

বিজ্ঞাপন

সেমিনারে আরও উপস্থিত ছিলেন– প্রবীণ চিকিৎসক ডা. মেজবাহ, ডা. রিপা তারা ফেরদৌস, ডা. সুস্মিতা, ডা. সামিয়া, ডা. আফসানা শামীম মৌলি, সাংবাদিক শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, মোদাচ্ছের শাহ, মুজিবুর রহমান মনজু, আব্দুর রহিম মানিকসহ প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও কমিউনিটি ব্যক্তিত্বরা।

সেমিনারে বক্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি চিকিৎসকদের কর্মক্ষেত্র ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে আমিরাতে ২৬৩ জন বাংলাদেশি ডাক্তার ও ২৫ জন ফার্মাসিস্ট সফলভাবে কর্মরত আছেন। দ্রুত উন্নয়নশীল ইউএইর স্বাস্থ্যখাত দক্ষ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন দিগন্ত তৈরি করেছে। 

তারা আরও জানান, এক্ষেত্রে বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। আন্তর্জাতিক মানের লাইসেন্সিং পরীক্ষা, ভাষাগত দক্ষতা, ডকুমেন্টেশন জটিলতা, ভিসা ও পেশাগত স্বীকৃতি সব মিলিয়ে নতুন কর্মীদের জন্য পথটি এখনও কঠিন।

বিজ্ঞাপন

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।