• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

অপরূপ সাজে সেজেছে আমিরাত, ৫৪তম জাতীয় দিবস আজ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪
অ+
অ-
অপরূপ সাজে সেজেছে আমিরাত, ৫৪তম জাতীয় দিবস আজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৪তম জাতীয় দিবস বা ঈদ আল ইত্তিহাদ আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে আমিরাতের সাতটি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-ফোর লেখা শোভা বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

মোটর র‍্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝরনা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রংবেরঙের সাজ আর আলোর ঝলকানি দৃষ্টি কাড়ছে। আমিরাতজুড়ে নানা রঙের ব্যানার-ফেস্টুন আর আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব দেখাচ্ছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।

dhakapost

আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিরাতে দোয়া
জাতীয় দিবস উপলক্ষ্যে দুবাইয়ে ৩ দিনের ফ্রি পার্কিং

এছাড়াও বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষ্যে উৎসবের আমেজ দেখা গেছে। এদিকে ৫৪তম জাতীয় দিবস উপলক্ষ্যে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত অভিবাসীদের শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। জাতীয় দিবস উপলক্ষ্যে আমিরাতে ফ্রি গাড়ি পার্কিং ও মোবাইল ডেটা, রাস আল খাইমাহসহ অনেক প্রদেশে ট্র্যাফিক জরিমানা ছাড় দেওয়া হয়েছে।

dhakapost

এ ছাড়া আবুধাবি ২৯৩৭, দুবাই ২০২৫, আজমান ২২৫, ফুজাইরাহ ১২৯, শারজাহ ৩৬৬, রাস আল-খাইমাহ ৮৫৪ এবং উম্ম আল-কুয়াইনের শাসক বেশ কয়েকজন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। এ বছর সাপ্তাহিক ছুটিসহ সরকারি সেক্টরের জন্য চার দিন ও শারজায় পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান