• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১
অ+
অ-
আমিরাতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবি-আয়োজিত বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে এ মিলনমেলা হয়।

আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটি নেতারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক অসাধারণ মিলনমেলায়।

এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন ও সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।

বিজ্ঞাপন

আরও পড়ুন
খালেদা জিয়ার জন্য আমিরাতে কোরআন খতম ও দোয়া
অপরূপ সাজে সেজেছে আমিরাত, ৫৪তম জাতীয় দিবস আজ
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মর্যাদা ও সংহতি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান ও প্রকৌশলী হামিদুল হক।

আলোচনা পর্ব শেষে অতিথিরা ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীদের বিভিন্ন বয়স গ্রুপের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে প্রবাসী বিভিন্ন মঞ্চের শিল্পীরা গান, আবৃত্তি ও অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন

দুবাইয়ে এক ভবনে সরাসরি আঘাত হানল ড্রোন