• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

মতিউর রহমান মুন্না, গ্রিস
৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২০
অ+
অ-
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্রিসমাস বাজার। এবারের উৎসবে বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ৪০টি দেশ অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও এথেন্সের গাজী এলাকায় ৬ ও ৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিসমাস বাজারের আয়োজন করে সুপরিচিত গ্রিক মানবিক সংগঠন ফ্রেন্ডস অব দ্য চাইল্ড।

এবার বাজারে অংশগ্রহণ করে বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ৪০টি দেশ। প্রতিটি দেশ তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে।

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের স্টলটিতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নচিত্র তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
কুয়েতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কমিটির আত্মপ্রকাশ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া
মালদ্বীপে প্রবাসীদের পোস্টাল ভোট সচেতনতায় প্রীতি ফুটসাল ম্যাচ

হাজারো আগত দর্শনার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পোশাক, নকশিকাঁথা, সজ্জাসামগ্রী ইত্যাদির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

দূতাবাসের সদস্যরা নারী ও শিশু দর্শনার্থীদের হাতে মেহেদির নকশা অঙ্কন করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন

দর্শনার্থীরা এক ছাদের নিচে বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখা, দেশীয় পোশাক কেনা, উপহার সামগ্রী সংগ্রহসহ বহুসাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ পাচ্ছেন।

ফ্রেন্ডস অব দ্য চাইল্ড কর্তৃপক্ষ বাজার থেকে প্রাপ্ত সমগ্র আয় গ্রিসের সুবিধাবঞ্চিত, অনাথ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের কল্যাণে ব্যয় করে।

সংগঠনটি বহু বছর ধরে শিশুদের চিকিৎসা, খাদ্য, শিক্ষা ও সুরক্ষায় কাজ করছে। আন্তর্জাতিক বাজারটি তাদের অন্যতম প্রধান বার্ষিক অর্থ সংগ্রহ কার্যক্রম।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রিসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা