• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

দুবাইয়ে খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩১ ডিসেম্বর ২০২৫, ২২:২১
অ+
অ-
দুবাইয়ে খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করেছে দুবাই বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম রফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে খতমে কুরআন পাঠ ও বিশেষ দোয়া পরিচালিত হয়।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সিনিয়র সদস্য আলহাজ্ব লোকমান হোসেন, শহিদুল্লাহ শহীদ, সেলিম আজাদ মুন্না, মোস্তফা চৌধুরী, দিদারুল আলম, এরশাদ ঠিকাদারসহ দুবাই বিএনপি আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে দুবাইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভা সফলভাবে সম্পন্ন হয়।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতদুবাই শহরবিএনপিপ্রবাসীদের খবরখালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০