• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মাদ্রিদ মহানগর বিএনপির খালেদা জিয়াকে স্মরণ ও দোয়া মাহফিল

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি
৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫০
অ+
অ-
মাদ্রিদ মহানগর বিএনপির খালেদা জিয়াকে স্মরণ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাদ্রিদ মহানগর বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) মাদ্রিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি সোহেল আহমদ সামছু সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন সঞ্চালনা করেন। এতে কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালিত হয়।

মাদ্রিদ মহানগর নেতাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।

আরও পড়ুন
স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পূর্তি, মাদ্রিদে মিলনমেলা

বিজ্ঞাপন

অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া, ইউনুস আলী, আকবর শেঠ, ছানুর মিয়া ছাদ, শাফিন মজুমদার, মহানগর বিএনপি নেতা আবু সাঈদ, জাসাস নেতা শামীম খান বিপ্লব এবং যুবদল নেতা মানিক ব্যাপারী ও শাহ আলমসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন আকিল রহমান। শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন মনির আহমেদ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর রাজনৈতিক দর্শন ছিল সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ। বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২