• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

জার্মানিতে ধানের শীষের প্রচারণা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৫
অ+
অ-
জার্মানিতে ধানের শীষের প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখন আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন প্রবাসেও দলের প্রতীক ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে বিএনপি জার্মানি শাখা আয়োজন করেছিল ধানের শীষের প্রচার সভা। ‘প্রবাসীদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’, ‘দেশ গড়ার শপথ নিন, ধানের শীষে ভোট দিন’ –এমন নানা স্লোগানে প্রবাসী বাংলাদেশিদের এবং দেশের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন জার্মানি বিএনপির নেতাকর্মীরা।

জার্মানি বিএনপির সিনিয়র নেতা মাসুদ রেজার সভাপতিত্বে এ নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জার্মানি বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম। বিএনপি নেতা নিয়াজ হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মোজাম্মেল হক, জুয়েল খান, শাখাওয়াত হোসেন, আনিসুর রহমান, কায়সার শামীম, মঞ্জু সরকার, নিজাম সরকার, শাহজাহান আলী, দোলন খান, বাবুল খান, কুরবান আলী, সর্দার নিয়াজ, আল আমিন রিয়াজ, মাহবুবুর রহমান আরাফাত, রেজাউল করিম অন্তর, কাজী মিফতা, গুলজার আহমেদ ভুঁইয়া প্রমুখ।

আরও পড়ুন
নেপালি চিকিৎসকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোট বিষয়ক মতবিনিময়
আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

dhakapost

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ এখন গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির বিকল্প নেই।

প্রচার সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের। তারা বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর তাই দেশে ও প্রবাসে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২