• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফ্রান্সে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১
অ+
অ-
ফ্রান্সে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ও শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) প্যারিসের অভারভিলা বাংলাদেশ কমিউনিটি মাদ্রাসা কমপ্লেক্সে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর নাতি, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্ট ইউকের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর বর্ণাঢ্য ইলমি জীবন, দাওয়াতি মেহনাত এবং উম্মাহর কল্যাণে তার আজীবন অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

আরও পড়ুন
লন্ডনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের স্মরণসভা
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হাবীব উল্লাহ
ডিগ্রি অর্জন করলেন কুয়েত প্রবাসী সাংবাদিক হেবজু মিয়া

বিজ্ঞাপন

তিনি বলেন, এই মহান আলেমের আদর্শ ও কর্মপন্থা অনুসরণই বর্তমান প্রজন্মের জন্য সর্বোত্তম পথনির্দেশনা।

মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক অনন্য দিকপাল, যার ইলম, তাকওয়া ও আখলাক আজও মুসলিম উম্মাহকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আসা বরেণ্য আলেম-ওলামা, ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি মাহফিলকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যে সমৃদ্ধ করে তোলে। মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয় ইসালে সাওয়াব মাহফিল।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!