বিপুল ভোটে জয় পাওয়ায় পর্তুগাল বিএনপির আনন্দ-উচ্ছ্বাস

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দের জোয়ার বইছে সুদূর পর্তুগালেও। এই ঐতিহাসিক বিজয় উদযাপনে দেশটির রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বৃষ্টির বাধা উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত চলে বিজয়োল্লাস।
বিজয় উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা এবং দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীদের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ, যুগ্ম আহ্বায়ক শাহ জামাল মিজান ও যুগ্ম আহ্বায়ক এম কে নাসির।
আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সদস্য আবদুল হাসিব, সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সুহেল আহমদ, শামিম আহমদ, লিটন মিয়া, এম এ দেলোয়ার, বদরুল ইসলাম, আব্দুল গাফফার, রুবেল চৌধুরী, শাহান ওমর, আবদুল মতিন, কাজী জুয়েল, যুবনেতা মাজেদ আহমদ, নোমান আহমেদ, মর্তুজ আলী, আব্দুল্লাহ, জুয়েল, রুবেল ও রাবেল আহমদ।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল টিপু, জাসাস সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য আলিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আনন্দ উদযাপন শেষে বিজয় মিছিল, ভোজ এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিআরইউ