• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার অনুষ্ঠিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ মার্চ ২০২৬, ০৯:৪৮
অ+
অ-
এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল অর্গানাইজেশন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির উদ্যোগে ১৮তম বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

গত ৩ মার্চ (মঙ্গলবার) সিটির ডাউনটাউনে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার জেসিকা টিস। 

অনুষ্ঠানের শুরুতেই সোসাইটির হেরিটেজ ভিডিও প্রদর্শন, কোরআন তিলাওয়াত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগঠনটির সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তারের সভাপতিত্বে ও সার্জেন্ট কাসিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মামদানি বলেন, রমজান মাস আমার সবচেয়ে পছন্দের মাস। মুসলিম সোসাইটির ইফতার ডিনারে প্রথম মুসলিম মেয়র হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।

বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস এনওয়াইপিডিতে কর্মরত ইউনিফর্ম ও সিভিলিয়ান মিলে মোট সাড়ে তিন হাজার মুসলিম কর্মকর্তার কথা উল্লেখ করে বলেন, পবিত্র রমজান মাসে মুসলিম সোসাইটির এই ধরনের চমৎকার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসি আলী, ইসলামিক সেন্টার অব ক্যাপিটাল ডিস্ট্রিকের মিনিস্টারিয়াল কো-অর্ডিনেটর ইমাম আব্দুল রহমান ইয়াকি। বক্তারা মুসলিম সোসাইটির সদস্যদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন এবং মুসলিম কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও ইফতার ডিনারে পুলিশ বিভাগে কর্মরত বিপুল সংখ্যক ইউনিফর্ম, সিভিলিয়ান কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

প্রতিবছরের মতো এ বছরেও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৯ মনোনীত ব্যক্তিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন পুলিশ কমিশনার জেসিকা টিস। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১১ জন এনওয়াইপিডির এক্সিকিউটিভ অফিসাররা হলেন- ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার, কারাম চৌধুরী, ওয়াসিস খানজাদা, আসিফ ইকবাল, মোবিন ইয়াসিন, মোহাম্মদ এলটনি, জিজিম পালাস এবং ক্যাপ্টেন জগহাম আব্বস, আয়ান আহমেদ, মোহাম্মদ আহমেদ, সুমন সাঈদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যরা হলেন- ফ্যাসলিটি ম্যানেজম্যান্ট ডিভিশনের ডাইরেক্টর ওমরান মালিক, ৭০ প্রিসিঙ্কটের লেফটেন্যান্ট আজিজ সিদানি, পিবিএ ট্রাস্টি অফিসার জোয়ান জুবিজারেতা, কমিউনিটি অ্যাফেয়ার্সের সার্জেন্ট কে. এম. হাসনাত, ৪৩ প্রিসিঙ্কটের গোয়েন্দা পুলিশ মোহাম্মদ মালিক, আইএবির গোয়েন্দা পুলিশ ডিলেক টুসকো, ৭৮ প্রিসিঙ্কটের অফিসার নাসের আলসুবাই, ট্রানজিট ডিস্ট্রিক ৩৩ অফিসার মোহাম্মদ হোসাইন, পেট্রোল বরো ব্রুকলিন নর্থের ফয়সাল এলওয়ান, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট সিকান্দর হক, ফ্যাসলিটি ম্যানেজম্যান্ট ডিভিশনের কাস্টডিয়ান ফ্রেড কার্টার, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসি আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট ড. চলই ব্রেয়ার, শাহরিয়ার রহমান, ড. ইজাজ আহমেদ, মুহম্মদ মোস্তফা, মেমো শীস কাবাবের স্বত্বাধিকারী মুসলাম একবি। 

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটির নাগরিকদের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠা এবং সেবার স্বীকৃতিস্বরূপ এবং মুসলিম সোসাইটিকে সমর্থন ও উন্নয়নে নিরন্তর প্রচেষ্টার জন্য এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে জানান সংগঠনটির সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার ।

সমাপনী বক্তব্য সভাপতি পুরো অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সবল অতিথি, স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি যারা আর্থিক ও অন্যান্যভাবে সহায়তা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেন।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বৈধ ভিসায় গ্রিসে গিয়ে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশিরা

বৈধ ভিসায় গ্রিসে গিয়ে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশিরা

মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার অনুষ্ঠিত