বিজ্ঞাপন

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

অ+
অ-
কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

বিএনপির উদ্যাগে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বায়তুল মোকাররম ডেনমার্ক জামে মসজিদে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ডেনমার্ক শাখা বিএনপির উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানের ইফতারপূর্ব আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। দেশে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডেনমার্ক শাখা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া হাসান, কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন, ছাত্র নেতা ইমাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম ডেনমার্ক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ। বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। 

এরশাদুল বারী/এসএইচএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।