• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

তারাবির নিয়ত একবার করলেই হবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
৬ এপ্রিল ২০২৩, ১২:০৩
অ+
অ-
তারাবির নিয়ত একবার করলেই হবে?
প্রতীকী ছবি

তারাবি নামাজ রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। ফেকাহবিদদের মতে তারাবি নামাজের বিধান সুন্নাতে মুয়াক্কাদা। তারাবি নামাজের প্রচলন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিলো। তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তারাবির জামাতে অংশ নিতেন না উম্মতের উপর তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়।

বিজ্ঞাপন

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত হজরত ওমর (রা.) তারাবির নামাজ বিশ রাকআত নির্দিষ্ট করেন এবং মসজিদে জামাতে আদায়ের ব্যবস্থা করেন। এরপর থেকে আজ অবধি তারাবি নামাজ জামাতে আদায়ের প্রচলন চলে আসছে।

তারাবি নামাজ যেহেতু একটি স্বতন্ত্র ইবাদত তাই এর জন্য আলাদা নিয়ত প্রয়োজন। তারাবি নামাজ যেহেতু ২০ রাকাত এবং পুরো ২০ রাকাত এক সঙ্গে দুই রাকাত করে আদায় করা হয়, তাই অনেকের মনে প্রশ্ন জাগে-‘তারাবির নামাজ পড়ার সময় শুরুতে একত্রে ২০ রাকাতের নিয়ত করে নিলেই হবে, নাকি প্রতি দুই রাকাত শুরু করার সময় আলাদা আলাদা নিয়ত করতে হবে?’

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা বলেন, তারাবির নামাজের শুরুতে একবারে ২০ রাকাতের নিয়ত করার মাধ্যমেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে প্রতি দুই রাকাতের শুরুতে ভিন্ন ভিন্ন নিয়ত করা উত্তম। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/৬৫, আল বাহরুর রায়েক : ১/২৭৮, ফাতাওয়ায়ে রহিমিয়া : ১/৩৪৫)

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারাবিনামাজরোজারমজানইবাদতআমলসওয়াবফজিলতবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১৬ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৬ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৫ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৫ মার্চ ২০২৬

রাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দশকে বন্ধ আল-আকসারাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস