• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রোজা রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা যাবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭
অ+
অ-
রোজা রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা যাবে?
প্রতীকী ছবি

রোজার বিধান প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ সবার জন্য দিয়েছেন আল্লাহ তায়ালা। তবে নির্দিষ্ট কিছু কারণে রোজা না রাখার এবং পরবর্তীতে কাজা করার বিধান দেওয়া হয়েছে। এর মধ্য হলো, প্রচন্ড অসুস্থতা, সফরে থাকা ও কোনো ব্যক্তি অতি বৃদ্ধ হয়ে যাওয়া। এই কারণগুলো নারী পুরুষ সবার জন্য সমান। এই কারণগুলোর সঙ্গে নারীদের অতিরিক্ত একটি উপসর্গ রয়েছে যে কারণে তাদের রোজা না রাখার বিধান রয়েছে। কারণটি হলো পিরিয়ড।

বিজ্ঞাপন

এটি কোনো সমস্যা বা দোষণীয় বিষয় নয়। বরং নারীর স্বাভাবিক জীবনযাত্রার অংশ। এই সময়ে তাদের জন্য ইসলামে নামাজ এবং রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে। মাসের নির্দিষ্ট দিনগুলোতে পিরিয়ডের কারণে নারীদের নামাজ পড়তে হবে না এবং নামাজের কোনো কাজাও করতে হবে না। তবে রোজার ক্ষেত্রে এই বিধানে ভিন্নতা রয়েছে। 

পিরিয়ডের সময় রোজা রাখা যাবে না। কেউ রোজা রাখলেও তা আদায় হবে না। তবে পরববর্তীতে তা কাজা করে নিতে হবে। এ বিষয়ে আম্মাজান হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে,

كَانَ يُصِيبُنَا ذَلِكَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وآله وسلم فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاةِ

বিজ্ঞাপন

আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনকালে আমাদের ঋতুস্রাব হলে আমাদেরকে (রোজা ভেঙে পরবর্তীতে) রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেওয়া হতো না। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আরও পড়ুন

রমজানে নারীরা যেভাবে বেশি সওয়াব লাভ করবেন
রমজানে নারীদের ঘরের কাজে সহযোগিতা করলে যে সওয়াব পাবেন
রমজানের শুরুতে আমিরাতে আট নারীর ইসলাম গ্রহণ

কোনো নারী যদি রমজান মাসে রোজা রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখে তাহলে তার জন্য রোজা রাখা জায়েজ হবে। কারণ, রোজা না রাখার যেই কারণ ছিল তা তার মাঝে আর নেই। অর্থাৎ, তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তাই রোজা রাখতে পারবে। 

বিজ্ঞাপন

ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে, এ কারণে তার স্বাস্থ্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে পিরিয়ড বন্ধ রেখে রোজা পালন থেকে বিরত থাকতে হবে।

কারণ, আল্লাহ তায়ালা নারীদের জীবনযাত্রার সহজতার জন্য যেই বিধান দিয়েছেন তা পালন করতে কোনো সমস্যা নেই। এবং নিজের সুস্থতার কথা ভেবে তাই করা উচিত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোজারমজানরমজান পরামর্শবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি

রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি

ইফতারে  যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পেরুর মুসলিমরা

ইফতারে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পেরুর মুসলিমরা

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ