• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪
অ+
অ-
রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে?
ছবি : সংগৃহীত

রমজান মাসে সূর্যাস্তের সময় ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করেন মুসলমানেরা। রমজান মাসকে আনন্দদায়ক করতে দেশের বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

বিজ্ঞাপন

রমজান মাসে সাধারণ প্রত্যেক মুসলমানই রোজা রাখেন। বিভিন্ন কারণে অথবা অভ্যাস না থাকায় অনেকে রমজান মাসেও রোজা থেকে বিরত থাকেন। এটি উচিত নয়, কারণ, শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ রোজা থেকে বিরত থাকলে তাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

তবে যে ব্যক্তি কোনো কারণে রোজা রাখা থেকে বিরত থাকবেন তিনি মসজিদের ইফতার আয়োজনে অংশ নিতে পারবেন কিনা— এমন প্রশ্ন জেগে থাকে অনেকের মনে।

এমন প্রেক্ষিতে প্রাজ্ঞ আলেমরা বলেন, কোনো কারণে রোজা রাখেননি এমন ব্যক্তি মসজিদের ইফতার আয়োজনের ইফতার খেতে পারবেন। সাধারণ যারা ইফতারের আয়োজন করেন, তারা কাউকে বাধা দেন না এবং তারা শুধু রোজাদার খেতে পারবে এমন শর্তও আরোপ করে না। আয়োজকরা জানেন, উপস্থিত অনেকেই রোজাদার নয়। জেনেও বাধা না দেওয়া এক প্রকার অনুমতি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

Sehri Iftar Time 2025 : সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
রোজাদারকে ইফতার করালে যে সওয়াব পাবেন
রমজানে অসহায়দের সহযোগিতা করলে সওয়াব পাবেন

কেননা রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কাউকে যখন খাবারের আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রণকারীর প্রতিনিধির সঙ্গে আসে, তবে সেটাই অনুমতি। (সুনানে আবি দাউদ, হাদিস : ৫১৯০)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, তোমাকে আমন্ত্রণ জানানোর অর্থই হলো তোমাকে খাবার গ্রহণের অনুমতি দেওয়া হলো। (ইরওয়াউল গলিল, হাদিস : ১৯৫৬)

বিজ্ঞাপন

সাধারণ অনুমতি থাকার পরও যদি খাবার পর্যাপ্ত না থাকে এবং রোজাদার নয়—এমন ব্যক্তি খাবার খেলে রোজাদার ব্যক্তি বঞ্চিত হওয়ার ভয় থাকে, এমন পরিস্থিতিতে ইফতার খাওয়া অনুচিত হবে।

আর যখন আয়োজকরা শুধু রোজাদার আমন্ত্রণ জানাবে বা রোজাদার নয়—এমন ব্যক্তিকে দস্তরখানে না বসার অনুরোধ করে, তখন রোজা না রেখে ইফতার খাওয়া জায়েজ হবে না।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোজারমজানরমজান পরামর্শইফতারসেহরিআমলইবাদতবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর