• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

আশুরায় রোজা রাখতে না পারলে যে আমল করবেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২ জুলাই ২০২৫, ১৬:০৫
অ+
অ-
আশুরায় রোজা রাখতে না পারলে যে আমল করবেন

আশুরার গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। আশুরা উপলক্ষে মুসলিমরা দুই দিন রোজা রাখেন। ৯ ও ১০ জিলহজ অথবা ১০ ও ১১ জিলহজ রোজা রাখতে হয়। ১০ মুহাররমের সঙ্গে ৯ অথবা ১১ মুহাররম মিলিয়ে দুই আশুরার রোজা রাখতে হয়।

বিজ্ঞাপন

আশুরার রোজা সম্পর্কে নবী কারিম (সা.) বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ মুসলিম : ১/৩৬৭; জামে তিরমিজি : ১/১৫৮)

আরেক হাদিসে আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম (সা.) বলেন, ‘রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২/৩৬৮; জামে তিরমিজি, হাদিস : ১/১৫৭)

আরও পড়ুন

আশুরার রোজা যে গুনাহ থেকে মুক্তি দেয়
আশুরায় কি শুধু কারবালার ঘটনাই ঘটেছিল?
আশুরার রোজা যেভাবে রাখবেন

বিজ্ঞাপন

আশুরার রোজার গুরুত্ব সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহিহ বুখারি : ১/২১৮)

কেউ কোনো কারণে আশুরায় রোজা রাখতে না পারলে মুহাররমের ফজিলতপূর্ণ সময়ে অন্যান্য নেক আমল করতে পারবেন। যেমন—

  • অসুস্থকে দেখতে যাওয়া।
  • দান-খয়রাত করা।
  • বেশি বেশি নফল নামাজ পড়া।
  • নিয়মিত জিকির করা।
  •  কোরআন তিলাওয়াত করা।
  • আল্লাহর কাছে দোয়া ও তওবা করা।
  • তাহাজ্জুদ নামাজ আদায় করা।

বিজ্ঞাপন

মনে রাখতে হবে, যেকোনো নেক আমলই আল্লাহ তায়ালার প্রিয় এবং তিনি নেক আমলের সওয়াব কয়েকগুণ বৃদ্ধি করে দেন। ফজিলতপূর্ণ সময়টি আমল ইবাদতে কাটানো উচিত। কোনোভাবে অবহেলায় কাটানো ঠিক নয়।

অ্যাবাউট ইসলাম অবলম্বনে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আশুরারোজারমজানসওয়াবফজিলতআমলইবাদত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

ইতিকাফের সময় ধূমপান করা কি ঠিক?

৫৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ

৫৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ