• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

পাঁচ ওয়াক্ত নামাজ শুরু ও শেষের সময় কখন?

আব্দুল্লাহ আফফান, অতিথি লেখক
৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৯
অ+
অ-
পাঁচ ওয়াক্ত নামাজ শুরু ও শেষের সময় কখন?
ছবি : এআই

নামাজ ইসলামের অপরিহার্য একটি ইবাদত। নামাজ আদায়ের বিষয়ে পবিত্র কোরআনে ৮২ বার নির্দেশনা দেওয়া হয়েছে। দিন-রাতে পাঁচবার প্রত্যেক আকেল (জ্ঞানসম্পন্ন) ও বালেগ (প্রাপ্তবয়স্ক) মুসলমানের জন্য নামাজ আদায় করা ফরজ। আল্লাহ বলেন, ‘ নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)

বিজ্ঞাপন

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে, জিবরাইল (আ.) দুই দিন রাসুল সা.-কে নামাজের সময় শিখিয়েছেন। প্রথম দিন প্রতিটি নামাজের শুরুর সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে। (সুনানে আবু দাউদ, হাদীস: ৩৯৩)

বুরায়দা রা. থেকে বর্ণিত, এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইলে, তিনি বললেন, ‘তুমি এ দু’দিন আমাদের সঙ্গে সালাত আদায় কর।’ দুইদিন পর রাসুলুল্লাহ (সা.) সেই প্রশ্নকারীকে ডাকলেন। সাহাবি উপস্থিত হলে রাসুল (সা.) বললেন, এই দুই সময়ের মধ্যেই তোমাদের সালাতের সময় নির্ধারিত। (সহিহ মুসলিম, হাদিস : ৬১৩)

পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়

বিজ্ঞাপন

ফজরের নামাজ

শুরু সময়: ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে। এটি সাধারণত সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হয়।
শেষ সময়: ফজরের সময় শেষ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৯৩)

আরও পড়ুন

মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় যে আমল
নিয়মিত নামাজ পড়া ব্যক্তির আমল নিয়ে হাদিসের সুসংবাদ
পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে এলো

বিজ্ঞাপন

জোহরের নামাজ

শুরুর সময়: জোহরের সময় শুরু হয় সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে।
শেষ সময়: জোহরের সময় শেষ হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব অনুযায়ী দ্বিগুণ)। এটি সাধারণত আসরের সময় শুরুর আগ পর্যন্ত। (সুনানে তিরমিজি, হাদিস: ১৪৯)

আসরের নামাজ

শুরু সময়: আসরের সময় শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান হয় (শাফিই মাজহাব) বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব)।
শেষ সময়: আসরের সময় শেষ হয় সূর্যাস্তের আগে। তবে সূর্য হলুদ হয়ে গেলে আসর নামাজ আদায় করা মাকরুহ। (সহিহ বুখারি, হাদিস : ৫৫৩)

মাগরিবের নামাজ

শুরু সময়: মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে।
শেষ সময়: মাগরিবের সময় শেষ হয় যখন পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হয়। সাধারণত সূর্যাস্তের প্রায় এক ঘণ্টার মধ্যে লাল আভা মুছে যায়। (সুনানে নাসঈ, হাদিস : ৫২৭)

এশার নামাজ

শুরুর সময়: এশার সময় শুরু হয় পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হওয়ার পর।
শেষ সময়: এশার সময় চলে মধ্যরাত পর্যন্ত। তবে ফজরের সুবহে সাদিকের আগ পর্যন্ত এশা আদায় করা যায়, যদিও মধ্যরাতের পর মাকরুহ। (সহিহ মুসলিম, হাদিস : ৬১২)

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজনামাজের সময়সূচি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১৪ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬