• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

ইমামের পেছনে মাগরিবের শুধু ১ রাকাত পেলে করণীয়

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮
অ+
অ-
ইমামের পেছনে মাগরিবের শুধু ১ রাকাত পেলে করণীয়

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি অধিকহারে আপনার পালনকর্তাকে স্মরণ করুন। আর সকাল-সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৪১)

বিজ্ঞাপন

তাফসিরবিদরা বলেন, এই আয়াতে পবিত্রতা ও মহিমা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে নামাজ আদায় করা। এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কারণ এ দুই সময়ে প্রকৃতিতে বড় দুটো পরিবর্তন হয়। দিন ও রাতের পালাবদল ঘটে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ তায়ালা ততবারই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন।’ (বুখারি, হাদিস : ৬২২)

আরও পড়ুন
আজানের পর কতটুকু বিলম্বে মাগরিব পড়া যায়?
মাগরিবের পরে নফল নামাজের গুরুত্ব
মাগরিব নামাজের সময় কখন শেষ হয়?

বিজ্ঞাপন

মাগরিবের নামাজ তিন রাকাত। কোনো মুক্তাদী ইমামের পেছনে শুধু এক রাকাত মাগরিবের নামাজ পেলে তার করণীয় কী?

কোনো মুক্তাদী ইমামের পেছনে শুধু এক রাকাত মাগরিবের নামাজ পেলে বাকি দুই রাকাত আদায়ের ক্ষেত্রে উভয় রাকাতে সুরা ফাতেহা পড়ে এর সাথে সুরা মিলাবে এবং উভয় রাকাতের পর বৈঠক করবে। 

প্রথম রাকাতের পর বৈঠক করে শুধু তাশাহহুদ পড়বে; দরূদ, দোয়া মাছূরা পড়বে না। এরপর দাঁড়িয়ে আরেক রাকাত পড়বে। তারপর বৈঠক করে তাশাহহুদ, দরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে।

বিজ্ঞাপন

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজনামাজের সময়সূচিবিধানমাসআলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১২ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১১ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

নামাজের সময়সূচি - ১০ মার্চ ২০২৬

তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম, যেভাবে শেষ হলো নামাজ

তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম, যেভাবে শেষ হলো নামাজ