বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

অ+
অ-
চট্টগ্রাম বিভাগের সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (Sehri Iftar Time 2026) চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৭ হিজরি সালের রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। 

বিজ্ঞাপন

এর আগের বছরগুলোতে সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হতো এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হতো। তবে এবার সাহরির সময় শেষেই ফজরের ওয়াক্তের সূচনা ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সতর্কতামূলক সময়সূচি। হাদিসে সতর্কতামূলক সময়ের কোনো বর্ণনা না থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের শীর্ষস্থানীয় মুফতিদের মাধ্যমে এই সময় নির্ধারণ করা হয়েছে।

এ বছর ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলার জন্য ৬৪টি আলাদা সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তাই এবার ঢাকার সঙ্গে দূরত্ব হিসাবে কোনো জেলার রোজাদারকে যোগ বা বিয়োগ করে সময় বের করতে হবে না। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি দেখেই সাহরি ও ইফতার করতে পারবেন রোজাদাররা।

ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে চট্টগ্রামে সাহরির শেষ সময় ভোররাত ৫টা ১০ মিনিট ও ইফতারির সময় ৫টা ৫৬ মিনিট।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সময়সূচিতে লিখিত সাহরির শেষ সময় মূলত ফজরের নামাজের ওয়াক্ত শুরুর সময়।

তবে যেহেতু জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অনুপাতে সময়ের ব্যবধান হয়ে থাকে, তাই জেলার ভারসাম্য রক্ষার জন্য সাহরির সময় জেলার পূর্ব প্রান্ত এবং ফজরের আজানের সময়টি জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। আর ইফতারের জন্য জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

Chattogram Sehri Iftar Time 2026

বিজ্ঞাপন

Chattogram Sehri Iftar Time 2026

লক্ষ্মীপুর জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

 Lakshmipur Sehri Iftar Time 2026

রাঙামাটি জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Rangamati Sehri Iftar Time 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Brahmanbaria Sehri Iftar Time 2026

বান্দরবান জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Bandarban Sehri Iftar Time 2026

ফেনী জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

 feni Sehri Iftar Time 2026

নোয়াখালী জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Noakhali Sehri Iftar Time 2026

চাঁদপুর জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

 Chandpur Sehri Iftar Time 2026

খাগড়াছড়ি জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

 Khagrachari Sehri Iftar Time 2026

কুমিল্লা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Comilla Sehri Iftar Time 2026

কক্সবাজার জেলার সাহরি ও ইফতারের সময়সূচি

Cox's Bazar Sehri Iftar Time 2026

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন

এনটি